অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা ইউনিটে আরো ৪ জনের মৃত্যু, ৫ হাজার ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২১ রাত ১২:০১

remove_red_eye

৭৯২

অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার চর ইলিশার ইউসুফ বেপারী (৫৫), ধনিয়া ইউনিয়নের মনোয়ারা বেগম (৫০) ও লালমোহন উপজেলার উম্মে সালমা (৫৫) করোনা আক্রান্ত হয়ে এবং সদর উপজেলার পৌর ৮নং‌ ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ কুট্টি (৬০) উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। সোমবার ভোলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সিরাজ উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬০ জনে। এদের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ২ জন ও ১ জন  মনপুরা উপজেলার বাসিন্দা।  এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে।

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ১০ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ২১৪ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। এর মধ্যে ৬৬ জন ভোলা সদর, ৫ জন দৌলতখান, ২ জন বোরহানউদ্দিন, লালমোহনে ৬ জন, ১০ জন চরফ্যাশন, ১ জন তজুমদ্দিন ও ২ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ১৭৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪০ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ২৩৪ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৫১৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৪ জন। বর্তমানে সেখানে ৮৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২২ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...