অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২১ রাত ০১:৩১
৬৩৯
অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় গত ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ৪২৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ১৪৪ টি মামলায় ৩ হাজার ২০৯ জনকে ২৭ লক্ষ ৪২ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ১৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের শেষ দিন সোমবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অকারোণে বের হওয়া মানুষকে ফিরিয়ে দেয়া হয়। লকডাউনের শেষ দিন হওয়ায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবনতা উপেক্ষিত ছিল। পাড়া মহল্লাগুলোতে চলাচল করা মানুষগুলোর মুখে মাস্ক ছিল না। তবে এসব কারণে ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হয়েছেন অনেকেই।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৮টি মোবাইল কোর্টের মাধ্যমে সোমবার ৪৭টি মামলায় ৫৮ জনকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্ট ২১টি মামলায় ২১ জনকে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্ট ৯টি মামলায় ১০ জনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্ট ১৪টি মামলায় ২৪ জনকে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা ও মনপুরায় ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত