অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবা চালু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২১ সকাল ০৬:১৫

remove_red_eye

৭০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  করোনার দূর সময়ে গুরতর অসুস্থ রোগীদের সেবা নিশ্চিত করতে 'সংযোগ' নামে একটি  স্বেচ্ছসেবী  সামাজিক সংগঠন ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে। নির্দিষ্ট হটলাইন নাম্বারে ফোন দিলেই  রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংযোগ এর উদ্যোগে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে অনুষ্ঠানিক ভাবে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী। ভোলায় কভিড আক্রান্ত্র রোগীদের জন্য  সামাজিক ভাবে  স্বেচ্ছাসেবী সংযোগের উদ্যোগে জরুরী ১০ টি অক্সিজেন  সেবা চালু করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, দ্বীপ জেলা ভোলায় করোনার পরিস্থিতি ভয়াবহ রুপনিচ্ছে। এই মহামারীর সময় স্বেচ্ছাসেবি সংগঠন ‘সংযোগ’ অক্সিজেন সেবার যেই উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংশনীয়। এ সময় তিনি সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই মহামারীর সময় করোনা রোগির পাশে দাঁড়ানো আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক,ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,সহকারী কমিশনার (এনডিসি)মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংযোগ ভোলা জেলা সমন্বয়কারী আদিল তপু, সহ-সমন্বয়কারী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ নোমান, মিম, ইমতিয়াজ, সিয়াম প্রমুখ।
আর সংযোগ এর  ভোলা জেলা সমন্বয়কারী আদিল তপু বলেন,করোনা ভাইরাসের দ্বিতীয়  ঢেউয়ে ভোলায় দিন দিন করোনায় মৃত্যু ও আক্রন্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে অক্সিজেনের চাহিদাও বাড়ছে। অক্্িরজেন এর চাহিদা পূরণে পাশে থাকবে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ''সংযোগ''। করোনায় আক্রান্ত রোগীর প্রয়োজনে হটলাইন নাম্বারে  (০১৭৫৭৩৮৪৮৪৮,০১৭২১০৪৯৬৮২,০১৭৮২৫৫১৭৫৯)যে কোন সময় ফোন দিলেই সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। ভোলা জেলায় সংযোগ এর এই কর্মসূচি বাস্তবায়নে ১০ জনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম কাজ করবেন বলেও জানা গেছে।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...