অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২১ ভোর ০৫:১২

remove_red_eye

৬২৩

অচিন্ত্য মজুমদার : খুলনার রূপসার শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া ও মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে জেলা শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 
এসময় বক্তারা বলেন, খুলনার রুপসার শিয়ালী, সুনামগঞ্জের শাল্লায়, মৌলভীবাজারের কুলাউড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায়, ঢাকার সাভা‌রে অধ‌্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরন ও হত‌্যাসহ সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহতভাবে চলে আসছে। এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত। রামু, নাসিরনগর, রংপুরের মিঠাপুকুর সব জায়গায় মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। কিন্তু একটিরও বিচার হয়নি। হামলাকারীরা জামিন পেয়ে গেছেন। 
এসময় বক্তারা আরো বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এভাবে হামলার পুনরাবৃত্তি ঘটতো না। তাই এ ধরনের হুমকি-হামলা ইত্যাদি বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ অন্যান্য সংখ্যালঘু-আসিবাসী স্বার্থবান্ধব সরকারি দলের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। 
মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
 
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...