অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আগস্ট মাসে ৩১ জনের মৃত্যু আক্রান্ত দেড় হাজারের বেশি

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২১ ভোর ০৫:১৫

remove_red_eye

৫৩৮

অচিন্ত্য মজুমদার : ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট মৃত্যুর ৬৪ জনের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় অর্ধেক মারা গেছে এই আগোস্ট মাসে। 
ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত ভোলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৫ জন। আর মৃত্যু হযেছে ৬৪ জনের। এর মধ্যে জুলাই মাসে আক্রান্ত হন ১ হাজার ৭১৫ জন। ওই মাসে মৃত্যু হয় ৬ জনের। আর চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে ১ হাজার ৫২৩ জন আক্রান্ত হওয়ার পাশাপামি মৃত্যু হয়েছে ৩১ জনের।   এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ১২ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৩৪২ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এর মধ্যে ৬৪ জন ভোলা সদর, ১৪ জন দৌলতখান, ৫ জন বোরহানউদ্দিন, লালমোহনে ১৪ জন, ১৬ জন চরফ্যাশন, ২ জন তজুমদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে।  
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ৪২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৫ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৪১৪ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৫৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪৬ জন। বর্তমানে ৯৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। 
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...