অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২১ সকাল ০৯:৫০
৬৫৬
অচিন্ত্য মজুমদার :: খুলনার রূপসার শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া ও মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে জেলা শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, খুলনার রুপসার শিয়ালী, সুনামগঞ্জের শাল্লায়, মৌলভীবাজারের কুলাউড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায়, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরন ও হত্যাসহ সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহতভাবে চলে আসছে। এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত। রামু, নাসিরনগর, রংপুরের মিঠাপুকুর সব জায়গায় মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। কিন্তু একটিরও বিচার হয়নি। হামলাকারীরা জামিন পেয়ে গেছেন।
এসময় বক্তারা আরো বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এভাবে হামলার পুনরাবৃত্তি ঘটতো না। তাই এ ধরনের হুমকি-হামলা ইত্যাদি বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ অন্যান্য সংখ্যালঘু-আসিবাসী স্বার্থবান্ধব সরকারি দলের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত