অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২১ সকাল ০৬:১৫

remove_red_eye

৫৮৬

ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মোঃ মোস্তফা (৮৫) ও তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মোঃ মোতালেব (৭০)। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এদের মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ৩ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। 
 
এদিকে গত কয়েক দিন ধরে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৪৮ শতাংশ। এর মধ্যে ৬১ জন ভোলা সদর, ৮ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন, লালমোহনে ৯ জন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। 
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ৭০৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪১ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৪৬২ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৬১৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন ২২ জন ভর্তিসহ বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছে ৯৩ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে। 
 
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৫৩০ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...