অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করাই হবে আমাদের মূল লক্ষ্য- তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২১ রাত ১২:০৬

remove_red_eye

৬৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরেই জিয়াউর রহমান জাতীয় চার মুলনীতি বাতিল করেছে। স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুজোগ করে দিয়েছে এবং দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। বাংলার মাটিতে খুনি মোস্তাক, রশীদ, ফারুক, ডালিম এবং আন্তর্জাতিকভাবে যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু এখানেই শেষ না । এর পেছনে কারা ছিলো? সে জন্য আজকে কথা উঠেছে একটি কমিশন গঠন করার। যাতে প্রকৃতভাবে কারা এই ঘটনার সাথে জড়িত তাদের বেড় করার জন্য।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে টেলি-কনফারেন্স’র মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনি যারা বিদেশে আছে। তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করাই হবে আমাদের মূল লক্ষ্য। বঙ্গবন্ধু পৃথিবীর যেখানেই গিয়েছেন, সেখানেই তিনি জয় করেছেন। তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাতির পিতাকে এক নজর দেখার জন্য মানুষ ব্যাকুল হতো। তার সাথে হাত মেলাতে পারলে নিজেকে ধন্য মনে করতো।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন,  জাতির পিতা ছিলেন আন্তর্য়াতিক বিশ্বের একজন মহান নেতা। তিনি একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেছেন। তার লক্ষ্য ছিলো, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। জীবনের ১২ টি মূল্যবান বছর কারাগারের অন্ধকার প্রকষ্ঠে কাটিয়েছেন।

 ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলঅম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদের আত্বার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা। এছাড়া দুপুরে সদর উপজেলা ছাত্রলীগ’র উদ্যেগে দুস্থ: ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...