অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২১ রাত ০১:২৫
৬২৩
অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে তিন নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকার রোকেয়া বেগম (৬৬) ও দৌলতখান উপজেলার পৌর ৮নং ওয়ার্ডের মোঃ কাঞ্চন মিয়া (৭২), চরমুন্সির মুন্নি (৩৫) ও লালমোহন উপজেলার সামসুন্নাহার (৮০)। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এদের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৩ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত কয়েক দিন ধরে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৪.১৯ শতাংশ। এর মধ্যে ৫৫ জন ভোলা সদর, ৩ জন দৌলতখান, ১০ জন বোরহানউদ্দিন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ৬ জন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে। রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ৭৮১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৩৫৭ জন। সুস্থ্যতার হার ৬২.২৩ শতাংশ। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১৮৩ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৬৫৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন ৩৭ জন ভর্তিসহ বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছে ৮১ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২১০ জনকে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৯৪১ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত