অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন গড়ার দায়িত্ব পালন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৩

remove_red_eye

৬৩৩

বাংলার কন্ঠ প্রতিবেদক  : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে গেছেন । তার দ্বিতীয় স্বপ্ন ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ওই কর্মসূচি সফল করতে হবে দলের সকল নেতাকর্মীকে। 
 
সোমবার সকালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে ভোলায় জেলা যুবলীগের আয়োজনে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক হাজার অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যদ্রব্য সামাগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন ।  
 
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না তিনি বিশ^ নেতাও ছিলেন। তার রক্তের কেউ যাতে বেঁচে না থাকে ওই পরিকল্পনা করেই ঘাতকরা স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর বেঁচে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা চালায়। ঘাতক ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানান । এ সময় তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সঙ্গে থাকার দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং বিশে^র বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করতেন তাও তুলে ধরেন । তিনি আরো বলেন, জেলা যুবলীগকে শক্তিশালী করতে হবে। 
 
ভোলা জেলা যুবলীগ সভাপতি ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু , জেলা যুবলীগ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। সভা শেষে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যদ্রব্য সামাগ্রী বিতরণ করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...