অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দেশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন ভোলার শিক্ষিকা জুঁই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ রাত ১১:০৪

remove_red_eye

৫৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষকদের জন্য বড় একটি প্লাটফর্ম হলো শিক্ষক বাতায়ন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এ পাক্ষিকে সেরা অনলাইন পারফর্মার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারহানা পারভীন জুঁই।
শিক্ষকদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্লাটফর্ম হলো শিক্ষক বাতায়ন। ৫ লক্ষ ৮৫ হাজার ৬০১ জন শিক্ষকদের মধ্যে  ফারহানা পারভীন জুঁই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।
২০২০সালের ১৭মার্চ করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা আসে। ২৬শে মার্চ  থেকে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাতে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এসব কিছু বিবেচনায় রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত করতে দেশের অন্যান্য শিক্ষকদের মত অনলাইনে লাইভ ক্লাস পরিচালনা করে যাচ্ছেন এই শিক্ষিকা ।
এ পর্যন্ত তিনি ২৪৬টি লাইভ ক্লাস নিয়েছেন এবং বর্তমানে গুগল মিটের মাধ্যমে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ দেশের বিভিন্ন জায়গার প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলমান।
তার সম্পর্কে ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার বলেন,ফারহানা পারভীন করোনা মহামারির পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন।এতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।
ফারহানা পারভীন জুঁইয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,দেশের এ সংকটময় অবস্থায় আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি।আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এবং একজন শিক্ষার্থী যদি উপকৃত হয় এ ভাবনা থেকে ক্লাস নেয়া শুরু করি।এই অর্জন দেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...