বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ রাত ১১:০৪
৫৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষকদের জন্য বড় একটি প্লাটফর্ম হলো শিক্ষক বাতায়ন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এ পাক্ষিকে সেরা অনলাইন পারফর্মার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারহানা পারভীন জুঁই।
শিক্ষকদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্লাটফর্ম হলো শিক্ষক বাতায়ন। ৫ লক্ষ ৮৫ হাজার ৬০১ জন শিক্ষকদের মধ্যে ফারহানা পারভীন জুঁই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।
২০২০সালের ১৭মার্চ করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা আসে। ২৬শে মার্চ থেকে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাতে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এসব কিছু বিবেচনায় রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত করতে দেশের অন্যান্য শিক্ষকদের মত অনলাইনে লাইভ ক্লাস পরিচালনা করে যাচ্ছেন এই শিক্ষিকা ।
এ পর্যন্ত তিনি ২৪৬টি লাইভ ক্লাস নিয়েছেন এবং বর্তমানে গুগল মিটের মাধ্যমে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ দেশের বিভিন্ন জায়গার প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলমান।
তার সম্পর্কে ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার বলেন,ফারহানা পারভীন করোনা মহামারির পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন।এতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।
ফারহানা পারভীন জুঁইয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,দেশের এ সংকটময় অবস্থায় আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি।আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এবং একজন শিক্ষার্থী যদি উপকৃত হয় এ ভাবনা থেকে ক্লাস নেয়া শুরু করি।এই অর্জন দেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত