অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সহকারী ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিষেক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:২২

remove_red_eye

৬৮৪

অচিন্ত্য মজুমদার : ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ভোলা জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে শহরের চিলি চাইনিজ রেস্তরাঁয় এ অভিষেক অনুষ্ঠিত হয়।

শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলায়াত পাঠ করেন মোঃ মহিববুল হক এবং গীতা পাঠ করেন নন্দলাল মজুমদার।

ভূমি সহকারী কর্মকর্তা বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ আবুল কাশেম, সুলতান মাহামুদ মঞ্জিল প্রমুখ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সোলায়মান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমি সহকারী কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মী অতনু করঞ্জাই।

পরে সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে তিন বছরের জন্য নব গঠিত কমিটির ২১ সদস্যকে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। সবশেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় কমিটির সাধারণ সদস্য ও নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ২৬ ডিসেম্বর ভোলা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর করোনা ভাইরাস সংক্রমণে সরকারি বিধিনিষেধের কারণে কমিটির কার্যক্রম শুরু হয় ২০২১ সালের ১৪ জুলাই। এবং তার এক মাস পর নবনির্বাচিতন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো।

২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ মুশফিকুর রহমান, সহ-সভাপতি আবুল কাশেম, মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ মঞ্জিল, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার দে, সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম রাসেল, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজাউদ্দোলা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বেগম। এছাড়া  কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোঃ মিজানুর রহমান, হাসান মাহমুদ রুবেল, আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমান, মোঃ মহিববুল হক, মোঃকমিটির ইদ্রিস,আব্দুল মান্নান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...