অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলা প্রেসক্লাবে ঢাকা রিপোটার্স ইউনিটিসহ সাংবাদিকদের মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৭১৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকা রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এ্যাসোসিয়েশনের ২০ সদস্যদের  একটি টিম শনিবার ভোলায় সফরকালে বিকালে প্রেসক্লাবে চা চক্র ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক ছিদ্দিকুল্লাহ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি পুস্পেন্দু মজুমদার, যায়যায়দিন স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজ। ঢাকার রিপোর্টার্সদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইস রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি তোমারফ হোসেন ঈমা , ওই সংগঠনের সাবেক সম্পাদক আজাহার মাহমুদ,  ওই সংগঠনের যুগ্ম সম্পাদক হাসান উজ্জামান , রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সবাপতি কৈলাশ সরকার, ঢাকা রিপোর্টাস ইউনিটির কার্য নির্বাহী সদস্য মীর মোহাম্মদ জসিম, বাংলাদেশ কন্ঠের সম্পাদক ফারুক খান, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মাহিদুল ইসলাম, শাহেদ, ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল আমিন । এ সময় ভোলার সম্ভাবনাময় বিষয় গুলো নিয়ে আলোচনা হয়।