বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২১ রাত ০২:১৪
৭৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় পত্রিকা বিপনন কর্মীকে (হকার) মারধর ও মাদক মামলায় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ রাজিব কে গ্রেফতার করেছে পুলিশ। রাজিবকে আটকের পর বুধবার দুপুরে তার আমানত পাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩টি ল্যাপটপ, সিসি ক্যামেরা, একটি ডেক্সটপ, ইয়াবা সেবনের সরঞ্জাম, চোলাই মদ ২ বোতল, বিদেশি মদের খালি বোতল, বিয়ারের খালি ক্যান উদ্ধার করে। ভোলা থানার পুলিশ পরিদর্শক আরমান জানান, আদালতের নির্দেশে পুলিশ রাজিবের বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে। অন্যদিকে সংবাদ সম্মেলণ ও মানবন্ধন থেকে মোঃ আলী জিন্নাহ রাজীবের বিচার ও শাস্তি দাবি করেছেন জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২২ আগস্ট রবিবার রাতে হকার মাকসুদুর রহমান ও মো. আসলামকে নিজ অফিসে ডেকে নিয়ে মারধর করে ভোলা টাইমস এর সম্পাদক রাজিব। এ সময় লোহার রড় দিয়ে পিটিয়ে মাকসুদের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ করা হয়। পত্রিকা বিক্রীর টাকা না দেয়ায় ২ হকারকে মারধর করা হয়। এ ঘটনায় ২৪ আগস্ট মঙ্গলবার হকার মাকসুদ বাদী হয়ে সম্পাদক রাজিবের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার রাতেই পুলিশ রাজিবকে আটক করে।
এদিকে বুধবার দুপুরে জেলা হকার্স ইউনিয়ন ভোলা প্রেসক্লাবেসংবাদ সম্মেলণ করে রাজিবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এসময় মামলার বাদী মাকসুদুর রহমান অভিযোগ করেন সংবাদ পত্রের আড়ালে রাজিব মাদকের ব্যাবসার সাথে জড়িত রয়েছে। সংবাদ সম্মেলণে হকার্স ইউনিয়নের সভাপতি মোখলেসুর রহমান সুমন, সম্পাদক মো. মনিরসহ অন্যান্য হকাররা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সামেন মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হকারা বিক্ষোভ মিছিল করে। তবে রাজিব আটক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, থানায় মাকসুদ বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেছেন। আর বুধবার রাজিবের বাসা থেকে উদ্ধারকৃত মাদকের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। ২ মামলায় তাকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত