বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৯
৬৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা, ভোলার বিশিষ্ট ব্যবসায়ী,ভোলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি, সাবেক পৌর কমিশনার, ভোলা জুয়েলারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি,ভোলা-ল²ীপুর ফেরি বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি, আলহাজ্ব জাহাঙ্গীর আলম (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে আছরবাদ ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় ভোলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রান সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজায় পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক মো: হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এম তাহের,সাবেক কমিশনার আনোয়ার হোসেন, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। জানাজায় ইমামতি করেন মরহুমের বাড়ির মসজিদের ইমাম মাওলানা মাইনুদ্দিন।
জানাজার পূর্বে, এসময় উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ মরহুম জাহাঙ্গীর আলমের বর্নাঢ্য জীবনের সমাজ সেবামূলক কর্মকান্ড তুলে ধরে তার আত্নার মাগফেরাত কামনা করেন। জানাজা শেষে জামিরালতা ডাক্তার বাড়ির দরজায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার ভোর ৫ টা ১৫ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দিন আগে এয়ার এম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রচার বিমুখ এ মানুষটি নীরবে অসংখ্য মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করতেন। নিরবে দান করতেন। সমাজসেবামূলক নানা কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
আগামী সোমবার ৬ সেপ্টেম্বর তার বাস ভবনে বিকালে আছরবাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত