অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য কামনায় ভোলা প্রেসক্লাবে দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২১

remove_red_eye

৬০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় ভোলা প্রেসক্লাবের উদ্দ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব হল রুমে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়ান্টিফোর প্রতিনিধি জুন্নু রায়হান, জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি হাসিব রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি মো. ছিদ্দিকুল্লাহ, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা,চ্যানেল টুয়ান্টিফোরের প্রতিনিধি আদিল হোসেন তপু, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা, ডিবিসির প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, ঢাকা টাইমস এর প্রতিনিধি ইকরাম হোসেন, বাংলা টিভির প্রতিনিধি জুয়েল সাহা,কাল বেলারর সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি তামিম ইসলাম। এ সময় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাতের আগের প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ভোলার মানুষের অভিভাবক,বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমদের ভোলার মানুষের জন্য তার যে অবদান তার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন তোফায়েল আহমেদের হাত ধরেই ভোলার উন্নয়নের সূচনা হয় যা এখনো অব্যাহত রয়েছে। তোফায়েল আহমেদ মানেই ভোলা, ভোলার মানুষ জননেতা তোফায়েল আহমেদের নামেই সারাদেশে পরিচিতি পায়। নতুন প্রজন্মকে তোফায়েল আহমেদের ভোলার জন্য যে অবদান ও ইতিহাস জানার জন্য আহŸান জানান।  এ ছাড়া বাপ্তা অমলানন্দ সেবাশ্রমে  প্রদীপ প্রজ্জ্বলন করে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত  শিশির মুখার্জি । অপরদিকে সদর উপজেলার ১৩ ইউনিয়নে মাগরিববাদ দোয়া ও মিলাদ পড়ানো হয়েছে বলে জানান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব জানান , বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লীতে  অবস্থান করছেন তোফায়ল আহমেদ । শুক্রবার এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকা থেকে  দিল্লীতে নেয়ার পর  মেডান্টা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার  প্রথম পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। বড় ধরনের কোন সমস্যা নেই বলে নিশ্চিত করেন ডাক্তার।  রোববার হাতের সমস্যা জন্য চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য,গত  শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল চেকাপারে জন্য নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।  ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...