বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২৩
৬৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা ও দায়রা জজ ড.এবিএম মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে পুনবর্হালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ভোলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়শন ভোলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আদালতের কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা শাখার সভাপতি মোঃ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবিদুল আলম, মীর মোঃ ইকবাল হোসেন, মোঃ আমির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জজ এবিএম মাহামুদুল হক ভোলায় যোগ দানের পর থেকে বিচার প্রার্থীগণ অতি অল্প সময়ে সঠিক ও ন্যায় বিচার পেয়েছেন। তিনি ভোলায় মাত্র এক বছর ৯ মাসে আদালতে অবকাঠামো সহ ব্যাপক উন্নয়ন কাজ করেন। আদালত চত্বরকে অত্যাধুনিক ও জনবান্ধব হিসাবে তৈরি করেন। মহিলা কর্মচারীদের জন্য আলাদা নামাজ ঘর ও আলাদা ওয়াশরুম এবং মহিলা বিচার প্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার নির্মাণ ও সংস্কার , আদালতে অত্যাধুনিক কনফারেন্স রুম নির্মাণ, বিচারকদের বাসভবন প্রায় বেদখল হয়ে যাওয়া পুরাতন মুন্সেফ কোয়াটার সংস্কার করে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন জাজেজ কোয়াটার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। কিন্তু কিছু কুচক্রী মহলের প্ররোচনায় ষড়যন্ত্রে ন্যায় বিচারক ড. মাহমুদুল হককে অনাকাঙ্ক্ষিতভাবে বদলির আদেশ করা হয়। তাই ভোলার মানুষের ন্যায় বিচারের স্বার্থে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবি জানান বক্তারা।
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক