অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশায় চোরের উপদ্রব থেকে রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫১

remove_red_eye

৭৮০

এম ইসমাইল : ভোলা সদরের ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুইচগেট বাজারে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সলিমুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ নিজাম হাজী, মোঃ সালাউদ্দিন খলিফা, মোঃ সিরাজ, ডাক্তার মোঃ পারভেজ, মোঃ জাহের, মোঃ আলম, ফারুক কারী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনের পর দিন এই এলাকায় চোরের উপদ্রব বেড়েই চলছে, চোরের উপদ্রবে একটু সুখে-শান্তিতে ঘুমাতে পারছে না এলাকাবাসী, এলাকাবাসী যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য গণমাধ্যম কর্মিদের মাধ্যমে প্রশাসনের কঠোর তৎপরতা বৃদ্ধির জোড় দাবি জানাচ্ছি। এই এলাকার রাসেল চোরের চুরির কারনে এলাকার নিম্মশ্রেনীর পরিবার গুলোও নিঃস্ব হয়ে যাচ্ছে। গ্রামে একটা পরিবারে শুধু চলার মতো কিছু টাকা পয়সা সোনা গহনা থাকে সেই সামান্য টাকা পয়সা নিয়ে যায় এই রাসেল চোর, এই রাসেল চোরের পরিবারও চুরির সাথে জড়িত, যারাই এই চোরের শেল্টারদাতা বা যারা জড়িত আমরা সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই। এবং প্রশাসনের কঠোর তৎপরতার মাধ্যমে চোরদের গডফাদারকে বের করে আইনের আওতায় আনা হোক।
তারা আরো বলেন, আশাশুনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কঠোর ভুমিকা জোড়দারে ভোলা জেলা পুলিশ সুপারের দৃস্টি কামনা করছি। যাতে করে আগামী দিনে এই এলাকায় প্রত্যেকটি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে নির্দ্বিধায় মানুষ বসবাস করতে পারে।
সুইচগেট বাজারের ব্যবসায়ীরা জানান, চোরচক্র যদি রাতের আধারে দোকানঘরের বেড়া কেটে টাকা ও মালামাল নিয়ে ঐ বয়ে, এই এলাকায় চুরির ঘটনা শুরু হওয়ার পর থেকে রাতে দোকানেই থাকি। উল্লেখ্য, সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ঐ এলাকার এরশাদ নামক এক ব্যক্তির বাসায় রাতের আধারে টিন কেটে ঘরে ডুকে ওয়ারড্রপের খোলা ড্রয়ারে থাকা প্রায় ৮৭ হাজার টাকা, ১২ আনা ওজনের একটি স্বর্নের চেইন, ২ ভরি ওজনের তিন জোড়া কানের দুল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় তাহের, রাসেল ও জুয়েল নামে তিন চোরের নামে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তাহের নামে একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে চুরি মামলায় জেল হাজতে প্রেরন করে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...