অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় পুকুরে ও খালে ডুবে ৪ শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২১ সকাল ০৭:০৭

remove_red_eye

৬২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান,লালমোহন ও মনপুরা উপজেলায় পানিতে ডুবে ৩ দিনের ৪ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দৌলতখানপ্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চলখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। আবু সাঈদ ওই ওয়ার্ডের কবিরুল ইসলামের ছেলে। জানা গেছে, সকালে আবু সাঈদের মা সুলতানা বেগম গৃহস্থালি কাজে মশগুল ছিলো। এ সময় শিশু আবু সাঈদ ঘর থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময়ে সকলের অজান্তে পুকুরের পানিতে পরে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে আনলে কর্তব্যরত চিবিৎসক মৃত ঘোষণা করেন। থানার ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুলামিয়া গো বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো; মো. ছায়েদ (৫) ও মিম আক্তার (৫)। এর মধ্যে মিম গত ১৪ দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসে। সে একই ইউনিয়নের ফুলবাগিচা এলাকার রুস্তুম আলী মেম্বার বাড়ির মো. জাকিরের মেয়ে। অপর শিশু ছায়েদ দুলামিয়া গো বাড়ির মো. শাহিনের ছেলে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারে শোকের মাতম চলছে। জানা যায়, সকালে তারা এক সঙ্গে খেলছিল। এসময় অসাবধানতাবশত তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারে লোকজন বিভিন্নস্থানে খুঁজেও তাদের না পেয়ে বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখে ওই দুই শিশুকে। এরপর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।
মনপুরা প্রতিনিধি , মনপুরায় বুধবার বিকেলে হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের হাজীরচর খালের পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৭ টায় স্পীডবোটযোগে মৃত্যু হওয়া শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে পুলিশ।  
খালের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  বাসিন্দা মোঃ ভূট্টো মিয়ার ছেলে মোঃ জিহাদ (১১)। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে লাশের সুরতহাল রির্পোট শেষে থানায় অপমৃত্যু মামলা হয়।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...