অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এসিড নিক্ষেপে ছাত্রী হত্যা মামলায় অপুর আমৃত্যু যাবজ্জীবন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:০০

remove_red_eye

৬০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে রাতের আধারে ঘুমন্ত দুই বোনের উপর এসিড নিক্ষেপ ও এসিডে ঝলসে বড় বোন তানজিম আক্তার মালার মৃত্যুর ঘটনায় মহব্বত হাওলাদার অপু নামের এক যুবককে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২টি ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।   বুধবার বিকালে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলার দক্ষিণ বালিয়া গ্রামের মহব্বত হাওলাদার অপুর সাথে পাশ্ববর্তী খুশিয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে এসএসসি পাশ করা তানজিম আক্তার মালার সাথে প্রেম ঘটিত বিষয় নিয়ে মনো মালিণ্য সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১৪ মে রাতে আসামী অপু ঘুমন্ত মালা ও তার ছোট বোন মারজিয়ার গায়ে এসিড নিক্ষেপ করে। এতে তানজিম আক্তার মালার চোখ, মুখ, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এসিডে মারজিয়ার মাথা, ঘাড়, কাঁধ ও পায়ে ক্ষতিগ্রস্থ হয়।
স্বাক্ষী প্রমাণে ঘটনা প্রমানিত হওয়ায় আসামী অপুকে দোষী সাব্যস্থ করে তানজিম আক্তার মালার মৃত্যুর জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০ এর ৪(১) ধরায় যাবজ্জীন কারাদন্ড (আমৃত্যু) ও ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অপরদিকে মারজিয়ার মাথায়, ঘাড়ে, কাঁধে ও পায়ে এসিডদগ্ধ করার অপরাধে একই আইনের ৪(২)(খ) ধারামতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আসামীর উভয় সাজা একই সাথে চলবে। অর্থদন্ডের টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়া হবে।  এ সময় আদালতে আসামী মহব্বত হাওলাদার অপু উপস্থিত ছিলেন। সে ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও আসামী পক্ষে  আইনজীবী ছিলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...