বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪০
৭৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার আলী নগর আগার পোল এলাকায় এক পুলিশ সদস্য ও তার স্বজনরা অন্যের জমি জবর দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে পুলিশ সদস্য সাব্বির হোসেন আসিফ ও সোহাগসহ একটি গ্রæপ দিনে দুপুরে সফিনুর বেগমের বগানের গাছ পালা কেটে নিয়ে জবর দখলের চেষ্টা করে। পরে সফিনুর বেগম ৯৯৯ নম্বারে ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সফিনুর বেগম গতকাল সোমবার আদালতে মামলা দায়ের করেন। এদিকে মামলা দেয়ায় পুলিশ সদস্য সাব্বির ও তার লোকজন সফিনুর বেগম ও তার পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। সোমবার সফিনুরের স্বামী মাসুদ পারভেজ এবং ছেলে জোবায়ের হোসেন পত্রিকা অফিসে এসে এসব অভিযোগ করেছেন।
মাসুদ পারভেজ জানান, ২০/০৮/৯৮ তারিখে ৪৪৯৮ নং সাব কবলা দলিলে অভিযুক্ত সাব্বিরের পিতা মৃত সামছুল আলমের কাছ থেকে ছিফলি মৌজায় ৭ শতাংশ এবং ২১/০৬/২০০৬ তারিখে ৩৫৭৫নং সাব কবলা দলিলে সাব্বিরের ফুফু ছাবেরাহাৎ জাহান রেকেবার কাছ থেকে ৬ শতাংশ মোট ১৩ শতাংশ জমি ক্রয় করেন এবং বিএস রেকর্ডে তা সফিনুর বেগমের নামে ১২৫৬ খতিয়ানে ৮ নং দাগে ১ শতাংশ পুকুর এবং ২১ নং দাগে ১২ শতাংশ বাগান অঙ্কিত হয়। মাসুদ পারভেজ অভিযোগ করেন, সাব্বির গ্রæপ ওই রেকর্ড ভঙ্গের মামলাও দিয়েছিল। এর আগে একবার ওই জমি থেকে তাদেরকে বেদখল করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু কোথাও তাদের দাবি প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া স্থানীয়ভাবে শালিশ বৈঠকে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ছাব্বির গ্রæপ কিছুই মানছে না। এবার সাব্বির ছুটিতে এসে গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে আবারও ওই জমি থেকে গাছপালা কেটে জবর দখলের চেষ্টা চালায়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে।
পুলিশ সদস্য সাব্বির জানান, আমার বাবার কাছ থেকে ৭ শতাংশ জমি জমি কিনে তারা ভোগ দখলে রয়েছেন। পরবর্তীতে অন্য জায়গায় ফুফুর কাছ থেকে ৬ শতাংশ কিনেছেন একত্রে ১৩ শতাংশ দাবি করছেন। আমাদের দাবি ফুফুর ৬ শতাংশ তিনি এখানে পাবেন না। এ নিয়ে বিরোধ।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত