অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো রোভার স্কাউটস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১৬

remove_red_eye

৯১১

এম শরীফ  আহমেদ: নানা আয়োজনের মধ্যো দিয়ে ভোলায় "বিশ্ব শান্তি দিবস" উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভার এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। 
 
এ উপলক্ষে ভোলা জেলা পরিষদে প্রথমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই,খাতা, কলম,মাস্ক এবং নাস্তা বিতরণ করা হয়। পরে ভোলা জেলা পরিষদের সামনে র্যালি করে সংগঠনের সদস্যরা।র্যালি শেষে  আলোচনা সভা করা হয়। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন,বিশ্বের বিভিন্ন দেশের যেমন দায়িত্ব আছে উন্নত রাষ্ট্র হিসেবে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কাজ করা, তেমনি আমাদেরকে ব্যক্তি পর্যায়ে একে-অপরের দায়িত্ব নিতে হবে। জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের পুরোটাই কাজে লাগাতে হবে মানব কল্যাণে। 
 
তারা আরও বলেন, শান্তি মানে এখন আর শুধু সংঘাত থেকে মুক্তি নয়। শান্তি মানে এখন একে-অন্যের কল্যাণে, সুষম সমাজ গঠন আর পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করা।
 
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ওপেন স্কাউটস গ্রুপ সিনিয়র রোভার মেট মোঃ নাঈম উদ্দিন, রোভার মেট এম শরীফ আহমেদ, রোভার  মোঃ নাঈম, রোভার মোঃ মাইনুদ্দিন, রোভার মোঃ মিরাজ, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ রোভার মোঃ শামিম, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ রোভার স্কাউট গ্রুপ রোভার মোঃ আম্মার হোসাইন, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ, রোভার মোঃ হাসনাইন প্রমূখ। 
 
উল্লেখ্য, একটি যুদ্ধবিহীন বিশ্ব গড়ার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশন শুরুর প্রথম দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে প্রতি বছর সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” এই দিবসটি পালিত হয়ে আসলেও ২০০২ সাল থেকে তা ২১ সেপ্টেম্বর নির্ধারণ করে সারা বিশ্বে অতি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। চলতি বছরের প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ বা ‘স্থিতিশীল এবং সমতার বিশ্বের জন্য আরও ভালো অবস্থা পুনরুদ্ধার’।
 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে :  জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আরও...