অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ভোলায় জেলা আ’লীগের উদ্দ্যোগে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২০

remove_red_eye

৫১২




বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু,জুলফিকার আহমেদ, যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,মো: ইউনুস,জেলা শ্রমিক লীগের সম্পাদক মো: শাহে আলম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম প্রমূখ।  এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ  বিভিন্ন ইউনয়নের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া মোনাজাত করা হয়।