অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৫২১

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। মৎস্য বিভাগের আয়োজনে প্রতিদিনই হাট, বাজার, জেলে পল্লী, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইসাথে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদীর মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞার ২২ দিন ১ লাখ ৩২ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে মোট ২ হাজার ৬৪০ মেট্রিকটন চাল (ভিজিএফ) বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চাল বিতরণ শুরু করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজাহারুল ইসলাম আজ সকালে জানান, সচেতনতা সভায় জেলেদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকছেন। বাস-ট্রাক-লঞ্চগুলোতে চিঠি দেওয়া হবে, নিষোজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য। বন্ধ রাখার জন্য বলা হবে বরফকলগুলোকে। এই সময়ে জেলেদের গ্রহণ করা ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য এনজিওগুলোকে চিঠি দেওয়া হবে।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে ১৫ হাজার লিফলেট জেলায় বিতরণ চলছে। বিভিন্ন জনবহুল স্থান, বাজার ও মৎস্যাটগুলোতে ব্যানার লাগানো হয়েছে। আজ থেকে শুরু হয়েছে মাইকিং কার্যক্রম। সব মিলিয়ে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় অভিযান সফল করতে সকল ধরনের প্রস্তুতির কথা জানান জেলার প্রধান এই মৎস্য কর্মকর্তা।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অর্থাত ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, একটি প্রাপ্ত বয়স্ক ইলিশ মাছ এই সময়ে সর্বোচ্চ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পাড়ে। গত বছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মে:টন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৯০ মে:টন। সঠিক রক্ষানাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহŸান জানান তিনি।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...