অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরায় ৮ জেলের জেল জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২১ রাত ১০:৪০

remove_red_eye

৬৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদী মাছ ধরায় মৎস্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনী  মঙ্গলবার বিকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯ জেলেকে আটক করে। এদের মধ্যে ৮ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রায় ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও  প্রায় ১ টন মাছসহ নৌকা জব্ধ করা হয়েছে।   
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহাফুজুল হাসনাইন জানান, মঙ্গলবার বিকালে দৌলতখানের মেঘনা নদী থেকে  নিষেধাজ্ঞা অমান্য করে  মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলে ইউছুফ কে ১ বছর করাদন্ড ও নয়ন নামে অপর জেলেকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজ। তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন জানান, বুধবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ মাছ বাজারে অভিযান চালিয়ে আইন অমান্যের দায়ে হারুন নামের এক মাছ বিক্রেতাকে  নদীর মাছ বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। উজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদন্ড প্রদান করেন পরে জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।  বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দিনভর বোরহানউদ্দিন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের দুটি পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ কালীন সময়ে মা ইলিশ শিকারের সময় ছয় জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিরাজ হাওলাদার, মো. আরিফ, মো. খোকন, মো. মনির, মো. সাগর ও মোহাম্মদ রুহুল আমিন। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান আটককৃতদের মধ্যে চার জনকে এক বছর করে কারাদÐ ও একজনকে দুই হাজার টাকা জরিমানা প্রদান করেন। এবং একজন প্রতিবন্ধী হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এছাড়া ভোলা সদরে আড়াই হাজার মিটার কারেন্ট জাল, তজুমদ্দিনে ৫হাজার মিটার কারেন্ট জাল,মনপুরায় ৫হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা ও চরফ্যাসন উপজেলার মেঘনা নদী থেকে ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১টন মাছ সহ ১টি ট্রলার জব্দ করা হয়েছে। পরে  জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও  মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...