অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ১১৯টি দুর্গাপূজা মন্ডপে থাকছে সিসি ক্যামেরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

৪৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১১৯টি শারদীয় দুর্গাপূজা মন্ডপে থাকছে  সিসি ক্যামরা ও ১ হাজার ১৯০ জন আলাদা পোষাকধারী স্বেচ্ছাসেবক।  বৃহস্পতিবার ওই স্বেচ্ছাসেবকদের পোষক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী ।  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে পূজার প্রস্তুতি বিষয়ক দুটি পৃথক সভা শেষে পোষক বিতরণের পাশপাশি সাংবাদিকদের কাছে পূজার প্রস্তুতির তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার । জেলা প্রশাসক জানান গেল বছরের তুলনায় এ বছর ৪টি মন্ডপ বাড়ানো হয়েছে। পূজা হচ্ছে ভোলা সদরে ৩০টি, দৌলতখানে ৮টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১৫টি, লালমোহনে ২২টি, চরফ্যাশসেনে ১৪টি, মনপুরায় ১০টি ।  প্রতিপূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রতি মন্ডপে থাকছে ১০জন করে নিজস্ব স্বেচ্ছাসেবক। জেলা প্রশাসনের তরফ থেকে এদের জন্য আলাদা পোষাকের ব্যবস্থা করা হয়।  পুলিশ সুপার জানান, ১১ অক্টোবর থেকে পূজা শুরু হবে। ১ অক্টোবর থেকেই পূজা মন্ডপ এলাকায় সাদা পোষাকে গোয়েন্দা সংস্থা নজরদারি করছেন। এ ছাড়া ৫ অক্টোবর থেকে পুলিশ বাহিনী প্রতিটি মন্ডপ এলাকা পরির্দশন করে , শারদীয় উৎসবকে উৎসবমুখর করতে কাজ করছে। এই সময় কোন মন্ডপ এলাকায় মাদকসেবীদের প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষনা দেন জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা। পৃথক সভাগুলোতে উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মানুন আলম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ,  ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূদা উৎযাপন পরিষদেও সম্পাদক অসীম সাহা, ওই সংগঠনের সিনিয়ন সহসভাপতি শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি শান্ত ঘোষ, চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি শিশির মজুমদার, বোরহানউদ্দিন উপজেলা কমিটির সভাপতি অনিল দাস, দৌলতখান উপজেলা কমিটির সভাপতি নিখিল দে, লালমোহন উপজেলা কমিটির সম্পাদক পন্টি চন্দ্র চন্দ প্রমুখ ।

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...