বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২১ রাত ১১:০১
৫৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল ।
জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজীবের সভাপতিত্বে এবং জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম গোলদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মহসিন উল আলম হাবুল , জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসার লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিক নির্দেশনায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন সাংগঠনিক ও মতবিনিময় সভা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় আজ ভোলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হচ্ছে । জাতীয় পার্টি ক্ষমতায় আসতে হলে জাতীয় পার্টির নেতাকর্মীদের আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে। পল্লীবন্ধু মরহুম হোসেন মুহাম্মদ এরশাদ সারাদেশে অনেক কাজ করেছেন । তারই ধারাবাহিকতায় সারাদেশের মানুষের মধ্যে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেক বেশি । আজকের মতবিনিময় সভা দেখে আমার মনে হচ্ছে ভোলাতে ও জাতীয় পার্টি খুব সুসংগঠিত। অচিরেই জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সম্মেলন কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল খান, ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুল, চরফ্যাশন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম মিজানুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার সহ যুব সমাজ , ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত