অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জাতীয় পার্টির মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২১ রাত ১১:০১

remove_red_eye

৫৭৪

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল ।

জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজীবের সভাপতিত্বে এবং জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম গোলদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার আহ্বায়ক  প্রভাষক মহসিন উল আলম হাবুল , জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসার লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিক নির্দেশনায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন সাংগঠনিক ও মতবিনিময় সভা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় আজ ভোলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হচ্ছে । জাতীয় পার্টি ক্ষমতায় আসতে হলে জাতীয় পার্টির নেতাকর্মীদের আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে। পল্লীবন্ধু মরহুম হোসেন মুহাম্মদ এরশাদ সারাদেশে অনেক কাজ করেছেন । তারই ধারাবাহিকতায় সারাদেশের মানুষের মধ্যে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেক বেশি । আজকের মতবিনিময় সভা দেখে আমার মনে হচ্ছে ভোলাতে ও জাতীয় পার্টি খুব সুসংগঠিত। অচিরেই জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সম্মেলন কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল খান, ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুল, চরফ্যাশন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম মিজানুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার সহ যুব সমাজ , ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...