বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২১ রাত ১০:২১
৬৭৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাবিদের সাথে ঝগড়ার কয়েক ঘন্টা পর ফিরোজা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামের মোঃ শহীদের স্ত্রী। রবিবার (১০ অক্টোবর) দুপুর ৩ টার দিকে ওই গ্রামের ফলপান বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজ গোলদার জানান, নিহত ফিরোজা বেগম গত কয়েক মাস আগে তার বাবার বাড়ি ফলপান বাড়িতে পৌত্তিক জমিতে নতুন ঘর তুলে স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পৌত্তিক জমি-জমা নিয়ে তার দুই ভাই শাহেব আলী ও আইয়ুব আলীদের সাথে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে মামলাও হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালের দিকে ভাই ও ভাবিদের সাথে প্রচন্ড ঝগড়া হয় ফিরোজার সাথে। পরে দুপুরের দিকে ফিরোজা তার একমাত্র ছেলে আব্দুল্লাহকে দোকানে পাঠান। ছেলে বাড়ি ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মাকে ডাকতে থাকেন। এরপর স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজার ছিদ্র দিয়ে ফিরোজার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এবং ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
তিনি আরো জানান, হয়তো জমি জমার মামলা ও ভাই ভাবিদের সাথে ঝগড়াকে কেন্দ্র করে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক