বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২১ রাত ০১:৪৩
৪৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আলোচনা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ভোলায় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী পাতিল হয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে জেলা পরিষদ এর হল রুমে আলোচনা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ওবায়দুল হক বাবুল মোল্লা পরিবারের মধ্যে ভাই ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল ওয়াদু, মরহুম বাবুল মোল্লার ভাই ঢাকাস্থ ভোলা জেলা সমিতির সভপতি শহিদুল হক মুুকুল মোল্লা, মরহুমের ছেলে সামির ওবায়েদ ইয়াদ, ফাহাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মোঃ শফিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
আলোচনা সভায় এ সময় বক্তারা দীর্ঘ ২৫ বছরেও বাবুল মোল্লা হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত মরহুমের হত্যাকারীদের সনাক্তসহ দোষীদের উপযুক্ত বিচার দাবী করেন।
এর আগে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ওবায়দুল হক বাবুল মোল্লা হত্যার বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক