বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১২:৫২
৯৪৮
এইচ আর সুমন : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাংগালিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রহুল আমিন মাস্টার মোটরসাইকেল শোডাউন করেছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে রহুল আমিন মাস্টারের নিজ বাড়ির দরজায় সমানে থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। শোডাউন শেষে এক পথসভায় রহুল আমিন মাস্টারের,বলেন ইউ পি নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ শোডাউন।
এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমার কারো সাথেই কোন প্রকার বৈরিতা নেই। এমনকি দলমত নির্বিশেষে উপজেলা ও ইউনিয়নের সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে- যা অন্য অনেকের তুলনায় বেশি বলেই আমার বিশ্বাস। দল আমাকে মনোনয়ন দিলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, কালভার্ট সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব। সবাইকে নিয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সবার আন্তরিকতা, দোয়া, ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সবার সহযোগিতায় এ ইউনিয়নে বাল্যবিয়ে, যৌতুক, তালাক ও নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, জীবনমান উন্নয়নসহ একটি দুর্নীতিমুক্ত ডিজিটাল ও আধুনিক,ইউনিয়নে রূপান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ ডিজিটাল ইউনিয়ন গড়াই হবে মূল লক্ষ্য। উন্নয়নের মাধ্যমে পশ্চিম ইলিশাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রতি দেন।
উল্লেখ্য, রহুল-আমিন মাস্টার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল দীর্ঘ ১৫ বছর যাবত চেয়ারম্যান ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত