অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় চোরের জন্য দেয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২১ রাত ১১:২৬

remove_red_eye

৫৭২

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলায় চোরের জন্য দেয়া মৎস্য খামারের বিদ্যুতের ফাঁদে জড়িয়ে আবু সাঈদ (৬৮) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালের দিকে গাছারীর মোড় এলাকার আবুল কালামের মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু সাঈদ উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একজন গরিব কৃষক ছিলেন। তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় চর হোসেন এলাকার জমিতে ঘাস কাটতে যায় আবু সাঈদ । যাওয়ার পথে আবুল কালামের মৎস্য খামারে বিদ্যুতের তার দিয়ে পেতে রাখা ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানায়, স্থানীয় আবুল কালাম, মো. মহসিন ও রিপনসহ ওই এলাকার কয়েকজন মিলে এ মৎস্য খামার গড়ে তোলে। খামারে চোরের উপদ্রব রুখতে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পেতে রাখেন তারা। প্রতিদিন রাতে ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করে সকালে তা বন্ধ করে দেয়। কিন্তু শুক্রবার সকাল আটটা বাজলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। তাই ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আবু সাঈদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য আবুল কালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার আওতাধীন ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে :  জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

আরও...