বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:১২
৫৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: কুমিল্লায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের আল কোরআন অবমাননার প্রতিবাদ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সহসভাপতি মাওলানা আতাউর রহমান, ঈমান আক্বীদা সংক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আহাম্মদ উল্যাহ, মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন, মাওলানা আমিনুল হক নোমানী, মাওলানা আকতার হোসেন, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, এইচ এম ইব্রাহিম, মাওলানা ইউছুফ আদনান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দ্রুত তদন্ত করে আইনের আওতায় এনে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক