অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ২৯ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০৮:০৬

remove_red_eye

৫৫৬

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলায় ২০ জন, তজুমদ্দিনে ৭ ও ভোলা সদরে ২ জেলে রয়েছেন। শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পৃথক পৃথক অভিযানে এসব জেলেদের আটক করা হয়। তজুমদ্দিনে আটক ৭ জনের মধ্যে ৪ জনকে এক বছর করে জেল ও ৩ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

এছাড়া চরফ্যাসন ও সদরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৪০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ। জব্দ করা হয়েছে দৌলতখানে ৪টি ইজ্ঞিন চালিত ট্রলার ও মনপুরায় একটি নৌকা। উদ্ধার হওয়া জাল পুড়িয়ে নষ্ট ও মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা এস, এম আজাহারুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত জেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে মোট ২৪৮ জন জেলে আটক হয়েছেন। যার মধ্যে ৬৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৮৪ জনকে ৭ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তিনি।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অর্থাত ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...