অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাথরুম থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৫৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে ঠিকাদার জামাল গোলদারের বাসার নিচ তালার বাথরুম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ ও ময়নাতদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা হবে বলে জানান।

ভোলা থানার এসআই মো: জসিম উদ্দিন বলেন, সোমবার দুপুরে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের জামাল গোলদারে ফ্ল্যাটের নিচ তালায় থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন গৃহকর্মী সোনিয়ার জীবন বাচাঁনোর চেষ্টায় তাকে আগেই বের করে রাখেন। এসময় তারা লাশটি বাথরুমে বাইরে পেয়েছে বলে জানান। ঐ ফ্ল্যাটের মালিক জামাল গোলদার জানায়, সকালের দিকে আমার বাসার কেয়ারটেকার শাহাবুদ্দিন বাথরুমের দরজা খুলে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সবাই মিলে ধরে তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে তার নিথর শরীর দেখতে পায়। পরে ভোলা সদর থানায় জানানো হলে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

নিহত সোনিয়া লালমোহন উপজেলার ধলীগড়নগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত মিলনের মেয়ে। তার মা নাজমা বেগম ও দাদা খবর পেয়ে সোনিয়াকে শেষ বারের মতো দেখতে আসে। তবে এই  ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি থানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, প্রায় সময় গৃহকর্মী সোনিয়াকে মারধর করা হতো। মাঝে মধ্যেই তার কান্নার চিৎকার শুনা যেতো। আত্মহত্যার ঘঁনাটি রহস্যজনক হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

গৃহকর্মী সোনিয়ার মা নাজমা বেগম বলেন, গত ৩ ধরে আমার মেয়ে জামাল ঠিকাদারের বাসায় কাজ করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচার দাবী করছি।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে সোনিয়ার মৃত্যুর মূল রহস্য জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগ পেলে আইনানুনগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...