বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৩৪
৫৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঠিকাদার জামাল গোলদারের বাসার নিচ তালার বাথরুম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ ও ময়নাতদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা হবে বলে জানান।
ভোলা থানার এসআই মো: জসিম উদ্দিন বলেন, সোমবার দুপুরে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের জামাল গোলদারে ফ্ল্যাটের নিচ তালায় থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন গৃহকর্মী সোনিয়ার জীবন বাচাঁনোর চেষ্টায় তাকে আগেই বের করে রাখেন। এসময় তারা লাশটি বাথরুমে বাইরে পেয়েছে বলে জানান। ঐ ফ্ল্যাটের মালিক জামাল গোলদার জানায়, সকালের দিকে আমার বাসার কেয়ারটেকার শাহাবুদ্দিন বাথরুমের দরজা খুলে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সবাই মিলে ধরে তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে তার নিথর শরীর দেখতে পায়। পরে ভোলা সদর থানায় জানানো হলে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
নিহত সোনিয়া লালমোহন উপজেলার ধলীগড়নগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত মিলনের মেয়ে। তার মা নাজমা বেগম ও দাদা খবর পেয়ে সোনিয়াকে শেষ বারের মতো দেখতে আসে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি থানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, প্রায় সময় গৃহকর্মী সোনিয়াকে মারধর করা হতো। মাঝে মধ্যেই তার কান্নার চিৎকার শুনা যেতো। আত্মহত্যার ঘঁনাটি রহস্যজনক হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
গৃহকর্মী সোনিয়ার মা নাজমা বেগম বলেন, গত ৩ ধরে আমার মেয়ে জামাল ঠিকাদারের বাসায় কাজ করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচার দাবী করছি।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে সোনিয়ার মৃত্যুর মূল রহস্য জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগ পেলে আইনানুনগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক