অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মেঘনার দুই চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৫৭১

আকতারুল ইসলাম আকাশ: ভোলায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় চাঁদার নগদ টাকাসহ দুই চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।রবিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই চাঁদাবাজ হলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের নাজির আহম্মেদ এর ছেলে মো. জামান (৩৫) ও শফিকুল ইসলাম এর ছেলে মো. কামরুল (৩০)। আটক করার সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার নয়শো টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, ভোলার মেঘনা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে একটি চাঁদাবাজ দল স্পিডবোট দিয়ে নদীর মাঝপথ থেকে বাল্কহেড থেকে নিয়মিত চাঁদাবাজি করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...