অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ দুপুর ০১:৫৯

remove_red_eye

৬১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি হয়েছে।  ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ আওয়ামী লীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 মানববন্ধনে সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাবেক পিপি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,  ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ , জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ, স্কুল শিক্ষক মো: জকির হোসেন প্রমূখ।

মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহবান জানানো হয়। এসময় বক্তারা বলেন বাংলাদেশ প্রাচীনকাল থেকে  সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে একত্রে বসবাস করছে। যার যার ধর্মীয় অনুষ্ঠানাদী সে সে শান্তিপূর্ণভাবে পালন করছে। কিন্তু একটি বিষেশ চক্র রাজনৈতিক উদ্দশ্য হাসিলের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা করছে। এদেরকে সকলে মিলে একত্রে প্রতিহত করতে হবে। এসময় বক্তারা এসব ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত দোষীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক সাস্তি দাবী করেন। 

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...