অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা প্রেসক্লাবে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বিদায়ী সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২১ রাত ০৯:৪৪

remove_red_eye

৬৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় প্রায় আড়াই বছরের কর্মকালীণ সময়ের মূল্যায়নে  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বিদায়ী শুভেচ্ছা দিয়েছেন ভোলা প্রেসক্লাব। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বলা হয় গণমানুষ আর প্রশাসনের মাঝে সেতু হচ্ছে গণমাধ্যম।  তাই উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিবেশের ্িস্থতি অবস্থান ধরে রাখার জন্য গণমাধ্যমের দায়িত্বশীলতার বড়  ভূমিকা  রয়েছে। রয়েছে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের  কর্মকালীন সময়ের সিদ্ধান্ত সমুহ। একে একে ১৭ জন বক্তা এমন বিষয় তুলে ধরেই বক্তব্য রাখেন। 

বৃহস্পতিবার ক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কর্মকালিন দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী , জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের , প্রেসক্লাব এর সাবেক সম্পাদক মোক্তাদির বিল্লাহ ( বাচ্চু), দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি জুন্নু রায়হান, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির লিটন, এডভোকেট শাহদাত হোসেন শাহীন, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, বাসস স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না,  একুশে টিভি প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক  একাত্তর টিভির প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম,  আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু,  সাংবাদিক মোঃ জাকির হোসেন, শিশু সংগঠক সাংবাদিক আদিল হোসেন তপু, প্রেসক্লাব কোষাধ্যক্ষ এম. হেলাল উদ্দিন, প্রেসক্লাব দপ্তর সম্পাদক এটিএন বাংলার প্রাতিনিধি মোঃ ছিদ্দিকুল্লাহ, বাংলা টিভি ও জাগো নিউজে’র জেলা প্রতিনিধি জুয়েল সাহা, ঢাকা টাইমসে’র প্রতিনিধি ইকরামুল হক, বিয়ে বাজারে’র পরিচালক মোঃ মনিরুল ইসলাম,  স্কুল শিক্ষক সারমিন জাহান শ্যামলী, স্বজন সমাবেশের সম্পাদক বিপ্লব পাল কানাই প্রমুখ। এ সময় বক্তরা গত আড়াই বছর ভোলার সাংবাদিকতা ও প্রশাসনের অবস্থান তুলে ধরেন। প্রেসক্লাবের ৫০ বছরের ইতিহাসে এ নিয়ে ৫ জন পুলিশ সুপারকে বিদায় শুভেচ্ছা জানানো হয়। পরে বিদায়ী অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন , প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। অনুষ্ঠানে 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সাংবাদিক অচিন্ত্য মজুমদার, আরিফ হোসেন লিটন,  বশির উদ্দিন, এসএম আকাশ , মোঃ ইয়ামিন হাওলাদার, এনএন আলম , অমি আহমেদ, এইচ আর সুমন, সহ এক ঝাঁক সাংবাদিকের পাশপাশি শিক্ষক ও  সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...