অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করল স্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫০

remove_red_eye

৫৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগম (৩৫)কে আটক করেছে পুলিশ। নিহত মো. ফরহাদ হোসেন টিটব উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
রবিবার ভোররাতে উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুহিতা গ্রামের পন্ডিতের পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরুন নাহার বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রবিবার ভোর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে নুর নাহার প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে ডান পা কেটে ফেলে। এঘটনা স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। এবং হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেন।
ভোলা সদর মডেল থানার এসআই মো. কবির সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও নিহত ফরহাদ হোসেন টিটবের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...