অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলা ও চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৯:০২

remove_red_eye

৬১৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা ও চরফ্যাসনে  যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে ভোলা জেলা যুবদলের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ফকরুল আলম ফেরদৌস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, থানা যুবদলের আঃ লতিফ টিটু প্রমুখ।
চরফ্যাশন প্রতিনিধি  জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে চরফ্যাশন সদর বাজারের আদর্শ পাড়া অবস্থিত ভোলা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এর বাসভবনে  চরফ্যাশন উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের  সভাপতি আশাফুর রহমান দীপু ফরাজীর সভাপতিত্বে ও যুবনেতা রিয়াদ সিকদারের এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপির সম্পাদক হাজী মোতাহার হোসেনআলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আামিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন বাবলু, বিএনপির সহ সভাপতি কয়ছর আহম্মেদ কমল , পৌর কিএনপির সম্পাদক খারুল ইসলাম সোহেল ,যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক মঈন ও মীর শাহাদাৎ হোসেন ছায়েদ , দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী, উপজেলা যুবদলের সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সারাদেশে আজ বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্যাতন আর নিপিরন চালানো হচ্ছে। যুবদলের এ প্রতিষ্ঠা বার্ষীকির আলোচনায় সরকারের নিপিরন মূলক আচরন বন্ধ করে দেশের কল্যানে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...