অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


ভোলার মেঘনায় কাঙ্খিত ইলিশ না পাওয়ায় জেলেরা হতাশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২১ রাত ০৯:০৯

remove_red_eye

৬১৯




অমিতাভ অপু :  ভোলার মেঘনার শাহবাজপুর চ্যানেল , তেঁতুলিয়া ও সাগর মোহনায়  ইলিশের ডিম ছাড়ার জন্য ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে কাঙ্খিত ইলিশ মিলছে না নদীতে। হতাশ জেলেরা। দিন ভর জাল ফেলে নৌকা প্রতি ( যে নৌকার জেলে সংখ্যা ৪ থেকে ৬ জন)  মিলছে না ১৫ থেকে ২০ টি ইলিশ। তাও আকার ছোট। দাম হালি প্রতি ৫শ থেকে ৭শ টাকা। দিন শেষে এক এক জেলের আয় ৩০০ টাকা। ওই টাকায় সংসারের ব্যয় বহন সম্ভব হচ্ছে না। অপরদিকে ১০০টি ইলিশের মধ্যে বড় ৭ থেকে ৯ গ্রাম ওজনের  পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৭টি। এর মধ্যে পাইট ( ডিম ছেড়েছে) ইলিশই বেশি। বাজাওে ওই ইলিশের চাহিদা কম। অপরদিকে ছোট ইলিশের পেটেও ডিম দেখা যাচ্ছে। ওই সব ইলিশ ডিম ছাড়ার সুযোগ পায় নি । বুধবার এমন কথা জানান ইলিশার মেঘনা পাড়ের মাছ ব্যবসায়ী ইউছুফ বেপারী, ধনিয়া এলাকার বশির মাঝি ও দৌলতখানের ইলিশের সর্ব বৃহৎ আড়তদার মোঃ আব্দুল হাই।
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ওই সময় সব নদীতে মাছ ধরা বন্ধ ছিল। স্বাভাবিক ভাবেই ২৫ অক্টোবরের পর নদী এলাকায় ইলিশ খুব একটা থাকে না। শীতের প্রভাবও পড়তে শুরু করছে। নদীর পানিতে তাপমাত্রা কমে আসছে। ফলে ডিম ছাড়ার পর ইলিশ সাগরে ফিরে যাচ্ছে। একই কথা উল্লেখ করে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, ডিম ছাড়ার পর মা ইলিশ এ এলাকায় থাকে না। ভাটার ¯্রােতে ওই ইলিশ সাগরে ফিরে যায়। দৌলতখান উপজেলার চৌকিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল হাই জানান, নদীতে ইলিশ আছে কিনা বা বিচরণ রয়েছে কিনা এটি তারা সহজে বুঝতে পারেন। নদীর পানি নাকের কাছে আনলেই তারা উপলব্ধি করতে পারেন। তিনি বলেন, তার ঘাটে ১০০ জেলে ট্রলারে সহ¯্রাধিক জেলে মাছ ধরার কাজে রয়েছে। নদীতে মাছ ধরা না পাড়ায় জেলেরা এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। আব্দুল হাই জানান বর্তমানে ছোট ইলিশের পেটে ডিম রয়েছে। যা জেলেদের জালে ধরা পড়ছে। তিনি ২৫ অক্টোবর পর্যন্ত না রেখে ২৮ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা সময় রাখা প্রয়োজন ছিল। অপর দিকে ৪ তারিখ না রেখে ১০ তারিখ থেকে শুরুর সময় নির্ধারন করলে যথাযথ হতো। এতে যেমনি ব্যবসায়ীরা লাভবান হতো। তেমনি জেলেরাও কিছু টাকা হাতে পেত।  ইলিশার ইউছুফ বেপারী জানান, তাদের ঘাটের ৫শ নৌকা বা ট্রলার রয়েছে। এর মধ্যে বর্তমানে নদীতে রয়েছে মাত্র ১০০ জেলে নৌকা। নৌকা প্রতি পাওয়া যাচ্ছে ৪ / ৫ হালি ইলিশ। এতে ৬ / ৭ জনের নৌকায় নিজেদের খাওয়ার টাকা জোটে না। ২৫ তারিখ বিকালে যারা জাল ফেলে ছিল , ওই সময় এক এক নৌকা ৫ থেকে ৭ হাজার টাকার ইলিশ পেয়ে ছিল। বুধবার এক এক নৌকা মাত্র ৫শ থেকে ৭শ টাকার মাছ পেয়েছে। এতে জ্বালানী খরচ মেটানো সম্ভব হচ্ছে না বলে জানান বশির মাঝিসহ অনেকে।
অপরদিকে ডিম ছাড়ার পর মা ইলিশ ধরা হলে , ওই মাছের কোন স্বাদ থাকে না। ফলে বাজারে ওই মাছের চাহিদাও নেই। ফলে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে চলছে আকাল । ফলে এর প্রভাব পড়েছে জেলে পরিবারে। চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে জেলেরা । এমনটা জানান মৎস্যজীবী সমিতির নেতারা।





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...