অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২১ রাত ০৮:৪২

remove_red_eye

৭০১

ত্যাগী নেতাকর্মীদের  বাদ দিয়ে কমিটির গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা কমিটি গঠন কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের  নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে।  যোগ্য ও  ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের  পৌর ও সদর উপজেলা কমিটির গঠনের প্রতিবাদে দলের নেতাকর্মীরা গনহারে তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দেলের ৫৬ নেতৃবৃন্দ পদত্যাগের ঘোষনা দিয়ে পুনরায় শক্তিশালী কমিটি ঘোষনার দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোনতাসির আলম রবিন চৌধুরী জানান, কোন কাউন্সিল ছাড়াই কেন্দ্র থেকে সভাপতি ও সমাধারন সম্পাদকের স্বাক্ষর ছাড়া শুধুমাত্র কেন্দ্রীয় যুগ্ন দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে গত ২৮ অক্টোবর ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেখে তারা (পদত্যাগী নেতারা) বিস্মিত ও হতবাক হন। ত্যাগী নেতা কর্মীরা অভিযোগ করেন, কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি । ত্যাগী ও রাজপথের আন্দোলনকারীদের বঞ্চিত করে প্রাণহীন কমিটি দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাই ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো: জাকির হোসেন মনির, মো: হাফিজুর রহমান তছলিম, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, মো: মুনতাসির আলম রবিন চৌধুরী, এবিএস সালাম, আলামিন মিঝি,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,কামাল হোসেন,কামাল হোসেন, কামাল মোল্লা,সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন রুবেলসহ  জেলার ২৮ জন নেতৃবৃন্দ, নতুন ঘোষিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: নাহিয়ান চৌধুরী,আকবর কমান্ডার,মামুন কমান্ডার, মো: ইব্রাহিমসহ ১১ ও নতুন ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম রনি, মো: মঞ্জুর আলম, শেখ আবদুল বারেক রিপন,মেহেদি হাসান,মো: আলামিন, মো: মাজেদুল হোসেন,আরিফ হোসেনসহ ১৭ জন নেতৃবৃন্দ কমিটি থেকে একযোগে পদত্যাগ করেন বলে উল্লেক করা হয়েছে। প্রত্যাশিত পদ বঞ্চিত  নেতাকর্মীরার নতুন প্রকাশিত আহবায়ক কমিটি বাতিল করে শক্তিশালী গ্রহণযোগ্য কমিটি দেওয়ার জন্য দাবী জানান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...