বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২১ রাত ০৯:১৫
৫৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রকৃতি ও পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবি উঠেছে। শনিবার দুপুরে ভোলা মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে "ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন" নামের একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, প্রতিনিয়ত অবাদে লাখ লাখ টন গাছ জ্বালানী হিসেবে উজার হচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় ভোলায় প্রাপ্ত বিপুল পরিমান প্রাকৃতিক গ্যাস আবাসিক ও শিল্প করখানায় ব্যবহারের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলাস্থ শাহাবাজপুর গ্যাসকুপের গ্যাস আবাসিক এলাকায় সংযোগ প্রদানের জন্যে কোটি কোটি টাকা ব্যায় করে ৪০ কিলোমিটার পর্যন্ত গ্যাসলাইন টানা হয়েছে। তাতে লক্ষাধিক পরিবারকে গ্যাস সংযোগ প্রদান সম্ভব। কিন্তু মাত্র দুই হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন তিন বছর পূর্বে ভোলায় গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানীর ডিমান্ড নোট অনুযায়ী ১২শত পরিবার থেকে গ্যাস সংযোগের জন্যে টাকা জমা দেওয়া সত্বেও গ্যাস সংযোগ পাচ্ছে না। তা ছাড়া আরো ৪ হাজার পরিবার গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছে। কিন্তু সংযোগ দেয়া হচ্ছেনা।
সংবাদ সম্মেলনে “ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি”র নেতৃবৃন্দ অতি দ্রæত গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা মিউনিসিপ্যাল কো-অপারেটিভের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক