অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় ভোলায় সেরা পুরস্কার পেলেন প্রেসক্লাব সভাপতি ও ওসি তদন্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২১ রাত ০৯:০৫

remove_red_eye

৬৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপনকালে  বছর জুড়ে পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় সেরা পুরস্কার পেয়েছেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান ও ভোলা থানার ওসি ( তদন্ত) মোঃ আরমান হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। শনিবার জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথিদের মধ্যে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, পৌর প্যানেল মেয়র মোঃ সালাউদ্দিন লিংকন, ওসি এনায়েত হোসেন, পৌর কাউন্সিলর মোঃ ওমর ফারুক, পৌর কাউন্সিলর জুম্মান হোসেন প্রমুখ। এ সময়  সমাজ থেকে মাদক নির্মূল ও কিশোর অপরাধ বন্ধে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার প্রস্তাব করা হয়। কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরো গতিশীল করার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন বক্তারা। পুলিশ সুপার কমিউনিটি পুলিশিং কি ও কেন প্রয়োজন ওই বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...