অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শত কোটি টাকা ব্যয়ে ৩৮টি মুজিব কিল্লা নির্মিত হচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২১ রাত ০৯:১১

remove_red_eye

৬১৬

 হাসনাইন আহমেদ মুন্না  : ভোলা জেলায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ৩৮ টি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ‘মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের’ মাধ্যমে এসব বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৬টি, দৌলতখানে ২ টি, বোরহানউদ্দিনে ১ টি, তজুমদ্দিনে ৯ টি, লালমোহনে ৭ টি, চরফ্যাশনে ৭ টি ও মনপুরায় ৬ টি কিল¯œা রয়েছে। দুর্যোগকালীন সময়ে এসব কিল্লায় কয়েক হাজার মানুষ ও গবাদী পশু আশ্রয় নিতে পারবে। ইতোমধ্যে ৬টি কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু করা হবে।
মুজিব কিল¯œা নির্মাণের দায়িত্বরত কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, মোট কিল্লার মধ্যে এ ক্যাটাগরীর ১৮ টি ও বি টাইপ ২০ টি কিল্লা নির্মাণ করা হচ্ছে। এ গ্রেডের কিল্লা ৫০ ফুট বাই ১২০ ফুট, বি গ্রেডে ১৬০ ফুট বাই ১৫০ ফুট জমির উপর নির্মিত হবে। প্রত্যেকটি কিল্লায় জমি থেকে ১২ ফুট উচ্চতায় একতলা বিশিষ্ট নির্মিত হচ্ছে। এছাড়া এ ক্যাটাগরির কিল্লায় গবাদী পশু রাখা যাবে প্রায় সাড়ে ৪’শ ও ৬২৫ জন মানুষ আশ্রয় নিতে পারবে। বি গ্রেডে ৪১০ গবাদী পশু ও সাড়ে ৭’শ মানুষ দুর্যগকালীন সময় অবস্থান নিতে পারবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে ভোলা সদরে ২ টি, মনপুরায় ৩ টি ও চরফ্যাশনে ১টি মুজিব কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছে ১১ কোটি টাকা ব্যয়ে। বর্তমানে প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে এসবের কাজ সম্পন্ন করা হবে। প্রত্যেক কিল্লায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ ব্যবস্থা থাকছে। পাশাপাশি পুরুষ ও নারীরদের জন্য আলাদা টয়লেট, সুপেয় পানি, হ্যারিং বনের রা¯ত্মাসহ সব ধরনের আধুনিক সুজোগ সুবিধা থাকছে এখানে।
জেল ত্রাণ ও পুর্নবাসণ কর্মকর্তা মো: মোতাহার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর উপকূলীয় এই অঞ্চলে দূর্যোগে প্রাণহানী রÍগায় প্রথম কিল¯œা স্থাপনের উদ্যেগ নেন। তাই এগুলোকে মুজিব কিল্লা বলা হয়। ভোলায় মোট ২৪ টি মাটির কিল্লা রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ৭টি ও বাকিগুলো জরাজির্ণ অবস্থায় রয়েছে। তাই সরকার অত্যাধুনিক মানের কিল্লা স্থাপন করার উদ্যেগ গ্রহণ করেছে। তিনি বলেন, জেলার দুর্গম চরাঞ্চল ও নদী তীরবর্তী দুর্যোগ প্রবণ এলাকায় আগ্রাধীকার ভিত্তিতে এসব কিল্লা হচ্ছে। স্থানীয় ত্রাণ ও পূর্নবাসণ কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তার দপ্তর এগুলো তত্তাবধায়ন করছে। এসব কিল্লা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জান মাল রÍগায় গুরুত্বপূর্ণ র্ভমিকা রাখার সাথে দূর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা তৈরি হবে বলে মনে করেন তিনি।
স্থানীয় প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দূর্যোগ পরবর্তি ভোলার দূর্গত এলাকা পরিদর্শনে এসে প্রাণহানী রÍগায় এই কিল্লা নির্মাণের নির্দেশ দেন। যাতে জলোচ্ছাসে মাটির উঁচু স্থানে গবাদী পশু ও মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে। দূর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর নিজস্ব কিল্লা চেতনা থেকেই এসব কিল্লা নির্মিত। তাই দূর্যোগ ঝুঁকি হৃাসে নতুন এসব মুজিব কিল্লার ব্যাপক ভূমিকা বলে জানান তিনি।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...