অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৫

remove_red_eye

৫৯৫



আকতারুল ইসলাম আকাশ : ভোলায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ইলিশা তদন্ত পুলিশ। সোমবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ি পটুয়াখালী জেলার জৈনকাটি গ্রামের তৈয়ব আলী মুন্সির ছেলে মো. হেমায়েত হোসেন (৩৫)।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।