বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২১ রাত ০৯:৩৮
৫৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোন তদবির ছাড়া সম্পুর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোলায় পুলিশ কনস্টেবল পদে ৩৭ জন নিয়োগ পেলেন । সোমবার রাত ১২ টায় ভোলা পুলিশ লাইনস এ আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় তিনি জানান, ভোলা জেলায় ৬ জন নারীসহ মোট ৩৭ জনের বিপরীতে পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাথমিকভাবে এক হাজার ৪৪৫ জন প্রার্থীর আবেদন গৃহীত হয়। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই শেষে ৪১১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়। সর্বশেষে ৩৭ জন প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঘুষ বা সুপারিশ ছাড়া নিয়োগ পেয়ে উর্ত্তীন প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। ঘুষ ও তদ্বির ছাড়া চাকুরি পাওয়ায় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এদিকে কনস্টবল নিয়োগ পরীক্ষায় প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ভোলা পুলিশ সুপর মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম)।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত