অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবীতে ভোলায় মানববন্ধন আলোচনা সভা দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২১ রাত ০৮:৪৬

remove_red_eye

৫২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘জলবায়ু-বিপন্ন উপক‚লের সুরক্ষার জন্য ন্যায্যতার দাবী জোরালো হোক ও উপক‚লের জন্য হোক একটি দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ‘ভয়াল ১২ই নভেম্বরকে উপক‚ল দিবস’ ঘোষনার দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে যুব রেডক্রিসেন্ট ভোলা, ব-দ্বীপ ফোরাম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও ভোলা নাগরিক অধিকার ফোরাম, উপকূল ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ১২ নভেম্বর নিহতদের স্মরণে ভোলা প্রেসক্লাবে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের হলরুমে ভোলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, শেখ ফজিলাতুনেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মু. শওকাত হোসেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও রেডক্রিস্টে সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ হোসেন অমি।

এ সময় বক্তারা  বলেন,  এখনও একের পর এক জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড় মোকাবেলা করে আজও ভোলাসহ উপক‚লীয় এলাকার মানুষের বেঁচে থাকতে হচ্ছে। কিন্তু আজও উপক‚লীয় অঞ্চলে নিরাপদে বেঁচে থাকার জন্য গড়ে উঠেনি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার ও টেকসই বেড়িবাঁধ। তাই পর্যাপ্ত সাইক্লোন সেল্টার, টেকসই বেড়িবাঁধ, মাটির কিল্লা নির্মানসহ ১২ নভেম্বরকে উপক‚ল দিবস ঘোষণার দাবী ভোলাসহ উপক‚লবাসীর।  

পরে ১৯৭০ সালের ১২ই নভেম্বর মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...